হজমশক্তি ভালো রাখতে সাধারণত বেশি ফাইবার বা আঁশযুক্ত খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে পুষ্টিবিদরা বলছেন, অতিরিক্ত ফাইবার সব সময় হজমের সমস্যার সমাধান করে না।
সাম্প্রতিক এক প্রতিবেদনে বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, প্রয়োজনের চেয়ে বেশি ফাইবার খেলে অনেক সময় উল্টো সমস্যাও দেখা দিতে পারে।
সাধারণত ডাল, শাকসবজি ও আস্ত শস্যদানা হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে ভূমিকা রাখে। কিন্তু অতিরিক্ত পরিমাণে এসব খাবার খেলে তা শরীরের জন্য বিপরীত প্রভাব ফেলতে পারে।
অনেকেই মনে করেন শুধু সালাদ খেয়েই শরীরের প্রয়োজনীয় ফাইবার পাওয়া সম্ভব। বাস্তবে দিনে প্রায় ৩০ গ্রাম ফাইবার পেতে হলে প্রায় ১৫ বাটির বেশি সালাদ খেতে হতে পারে, যা বেশ কঠিন।
এর বদলে একটি অ্যাভোকাডো, দুই চা-চামচ তিল এবং দুই টেবিল চামচ চিয়া সিড থেকে সহজেই প্রয়োজনীয় ফাইবার পাওয়া যেতে পারে। অ্যাভোকাডো না থাকলে নাশপাতি, পেয়ারা বা ছোলাও ভালো বিকল্প।
বিশেষজ্ঞদের মতে, প্রোটিনের মতো ফাইবারও সবার শরীরের জন্য একইভাবে উপকারী নয়। দীর্ঘদিন ধরে পেট ফাঁপা, গ্যাস বা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় অতিরিক্ত ফাইবারকে সমাধান হিসেবে ধরা হলেও অনেক ক্ষেত্রে এতে উপকার পাওয়া যায় না।
বিশেষ করে যারা সিবো (Small Intestinal Bacterial Overgrowth), দীর্ঘমেয়াদি কোষ্ঠকাঠিন্য বা সংবেদনশীল হজম সমস্যায় ভুগছেন, তাদের জন্য ইনসলিউবল ফাইবার বা অদ্রবণীয় আঁশ ক্ষতিকর হতে পারে। এতে পেটে ব্যথা, গ্যাস ও পেট ফাঁপার সমস্যা বাড়তে পারে এবং হজম প্রক্রিয়াও ধীর হয়ে যেতে পারে।
তাই অন্ত্রের সুস্থতা বজায় রাখতে হঠাৎ করে অতিরিক্ত ফাইবার খাওয়ার পরিবর্তে খাবারের ভারসাম্য ও সঠিক সময়ের দিকে নজর দেওয়া জরুরি। বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ডায়েটে পরিবর্তন আনা সবচেয়ে নিরাপদ উপায়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।