নবাবগঞ্জের বান্দুরা পিতৃতলা এলাকায় আজ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরবাইক অতিরিক্ত গতিতে চলছিল। বিপরীত দিক থেকে একটি বড় ট্রাক আসার কারণে মোটরবাইক চালক ব্রেক চাপার সঙ্গে সঙ্গে বাইকটি স্লিপ করে ট্রাকের নিচে চলে যায়।
নবাবগঞ্জ স্বাস্থ্য বিভাগের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, অমিত (২২), পিতা মামুন, মাঝিরকান্দা এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় মোটরবাইক চালক অমিত গুরুতর আহত হয়েছেন। মাথায় তীব্র আঘাত লেগেছে, মগজ বের হয়েছে এবং রক্তপাত হচ্ছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে আহতকে দ্রুত ঢাকা রেফার করা হয়েছে, অবস্থা “আশঙ্কাজনক” হিসেবে বর্ণনা করেছেন।
স্থানীয়রা জানিয়েছেন, সড়কে অতিরিক্ত গতিতে যান চলাচল এবং নিরাপত্তা ব্যবস্থার অভাবে এই ধরনের দুর্ঘটনা ঘটে। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন যেন ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা প্রতিরোধ করা যায়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।