নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে ৮ জন সরাসরি মাদক ব্যবসায়ী এবং ৬ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (০৫ মার্চ ২০২৬) সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ২১০ পুড়িয়া হেরোইন, ২,০০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ বোতল ফেন্সিডিল এবং ২০ গ্রাম গাঁজা। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ৮ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
পুলিশ আরও জানিয়েছে, পৃথক অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আরও ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ১৪ জনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে হস্তান্তর করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানান, এলাকায় মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।