নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় বুধবার (০৪ মার্চ ২০২৬) পুলিশের বিশেষ অভিযান পরিচালনায় বিপুল পরিমাণ মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, থানা এলাকা জুড়ে দিনব্যাপী পৃথক অভিযান চালিয়ে ৬১০ পুড়িয়া হেরোইন এবং ১৫৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ১৬ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।
অভিযানকালে চোরাই দুটি অটোরিকশাও উদ্ধার করা হয়। এছাড়াও চুরি, ডাকাতি, ধর্ষণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ২২ জন আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, “মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা কঠোর অবস্থানে রয়েছি।”
স্থানীয় সচেতন মহল পুলিশের এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন এবং অপরাধ দমনে নিয়মিত অভিযানের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।