তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করেছে এমন দাবির পক্ষে মস্কোর কাছে কোনো বাস্তব প্রমাণ নেই বলে জানিয়েছেন সার্গে ল্যাভরভ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসন চলাকালীন এ কথা জানান তিনি। খবর জানিয়েছে আল জাজিরা।
ব্রুনাইয়ে এক ভাষণে ল্যাভরভ বলেন, “এখনও আমরা কোনো প্রমাণ পাইনি যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছিল, অথচ এটিকেই এই যুদ্ধের প্রধান অজুহাত হিসেবে তুলে ধরা হয়েছে।”
ব্রুনাই সফরে তিনি আরও বলেন, ইরানের ওপর হামলার প্রভাব পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ছে। আরব দেশগুলো অর্থনৈতিক ক্ষতি ভোগ করছে এবং হতাহতের ঘটনাও ঘটেছে। তিনি বলেন, সংঘাত শুধুমাত্র সামরিক পর্যায়ে সীমাবদ্ধ নয়; এর প্রভাব জ্বালানি বাজার, বাণিজ্য ও আঞ্চলিক স্থিতিশীলতার ওপরও পড়েছে। রাশিয়া সবসময়ই কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে বলে তিনি পুনর্ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।