চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের ফিরিয়ে আনতে চার্টার ফ্লাইটের ব্যবস্থা করছে যুক্তরাজ্য।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার পার্লামেন্টের হাউস অব কমন্স-এ জানান, আগামী কয়েক দিনের মধ্যে সরকারের ব্যবস্থাপনায় একটি চার্টার ফ্লাইট মাস্কাট, ওমান থেকে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা দেবে।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কতজন ব্রিটিশ নাগরিক রয়েছেন, তা নির্ধারণ করতে নতুন করে নিবন্ধন কার্যক্রম শুরু করেছে ইউকে সরকার।
বিবিসি জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে প্রায় এক লাখ ত্রিশ হাজার ব্রিটিশ নাগরিক নিবন্ধন করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নিবন্ধনকারীদের মধ্যে যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন, তাদের চার্টার ফ্লাইটে অগ্রাধিকার দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।