ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, “ইরান যুক্তরাষ্ট্রকে ধ্বংস করতে বদ্ধপরিকর। তারা এ কথা প্রকাশ্যে বলে এবং তা বাস্তবায়নের জন্য কাজ করে।”
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সোমবার (২ মার্চ) ফক্স নিউজ–কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
নেতানিয়াহুর বক্তব্য অনুযায়ী, ইরানই একমাত্র দেশ যে প্রকাশ্যে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করার কথা বলে এবং সেই লক্ষ্য অর্জনে নিরলসভাবে কাজ করছে। তিনি বলেন, ইরান নতুন নতুন গোপন স্থাপনা ও ভূগর্ভস্থ বাঙ্কার তৈরি করছে, যাতে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি ভবিষ্যতে কোনো হামলার হাত থেকে সুরক্ষিত থাকে।
তিনি আরও দাবি করেন, “এখন ব্যবস্থা না নিলে পরে আর কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হতো না।” তার মতে, ইরান যুক্তরাষ্ট্রকে লক্ষ্যবস্তু করতে, চাপ সৃষ্টি করতে এবং হুমকি দিতে চায়, তাই দ্রুত ও দৃঢ় পদক্ষেপ নেওয়া জরুরি ছিল।
নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শুরু থেকেই বলেছিলেন, ইরানকে কখনো পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া যাবে না। আলোচনা ও সতর্কবার্তার পরও ইরান অবস্থান না বদলালে পদক্ষেপ নেওয়া হয়। তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জোট বর্তমানে শক্তিশালী এবং তারা একসঙ্গে পদক্ষেপ নিয়েছে, যাতে ইরান ভবিষ্যতে পারমাণবিক শক্তি অর্জন করতে না পারে।
তথ্যসূত্র: ইরান ইন্টারন্যাশনাল
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।