পাবনার ঈশ্বরদীতে চাঞ্চল্যকর দাদি ও নাতনি হত্যার প্রধান আসামী শরিফুল ইসলাম শরীফকে (৩৫) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সম্পর্কে তিনি নিহত কিশোরী জামিলা আক্তারের চাচা। রবিবার (১ মার্চ) ডিবির ওসি রাশিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরীফ স্বীকার করেছেন যে, যৌন হয়রানির প্রতিবাদ করায় এবং চড় মারার অপমানে ক্ষিপ্ত হয়ে তিনি এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তি: শরিফুল ইসলাম শরীফ (৩৫), পেশায় ট্রাকচালক। তিনি ভবানীপুর উত্তরপাড়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।
নিহতরা হলেন, সুফিয়া খাতুন (৬৫) এবং তার নাতনি জামিলা আক্তার (১৬), যিনি স্থানীয় মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ছিলেন।
হত্যার কারণ: গত ২১ ফেব্রুয়ারি রাতে শরীফ জামিলাকে যৌন হয়রানির চেষ্টা করলে জামিলা তাকে চড় মারে। এই অপমানের প্রতিশোধ নিতেই তিনি খুনের পরিকল্পনা করেন।
২৭ই ফেব্রুয়ারি শুক্রবার গভীর রাতে শরীফ ক্ষমা চাওয়ার অযুহাতে ওই বাড়িতে যান। জামিলার দাদি সুফিয়া খাতুন চিৎকার শুরু করলে শরীফ কাঠের বাটাম দিয়ে তার মাথায় আঘাত করে তাকে হত্যা করেন। এরপর নাতনি জামিলা চিৎকার করলে তাকেও মাথায় আঘাত করে আহত করেন এবং বাড়ির পাশের সরিষাক্ষেতে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পালিয়ে যাওয়ার আগে তিনি কিশোরীকে ধর্ষণ করেন বলেও জানা গেছে।
২৮ই ফেব্রুয়ারি শনিবার সকালে স্থানীয়রা মরদেহ দুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ডিবির একটি বিশেষ দল তদন্ত শুরু করে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় শনিবার রাতেই শরীফকে আটক করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি অপরাধের সব কথা স্বীকার করেন। নিহতের পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।