ডা. শফিকুর রহমান বলেছেন, উন্নয়নের নামে আওয়ামী লীগ ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে এবং সেই ফ্যাসিস্টদের আশ্রয় বাংলার মাটিতে কোনো অবস্থাতেই হবে না।
২৭ ফেব্রুয়ারি শুক্রবার সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, আমরা সব হত্যার বিচার চাই। অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কাজ করা হবে এবং সত্যের পথে দেশ গড়ার জন্য জামায়াতের পাশে থাকবেন। মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে।
তিনি বলেন, ‘আবু সাঈদ-মুগ্ধের যুদ্ধ শেষ হয়নি। যারা শহীদ হয়েছেন, তারা আমাদের জাতির আইকন। তাদের শহীদ হওয়ার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে সাহসী মানুষ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হতে পারে না। আমরা শহীদদের কাছে ঋণী এবং তাদের প্রতি চিরকৃতজ্ঞ। এ ঋণ আমাদের আজীবন শোধ করতে হবে।’
জামায়াত আমির বলেন, বাংলাদেশের যে কোনো স্থানে অমুসলিম ভাইদের ঘর-বাড়িতে হামলা বা অগ্নিসংযোগে আওয়ামী লীগ জড়িত ছিল, কিন্তু প্রথমেই নাম আসে জামায়াতের। আমরা আল্লাহকে ভয় করি। যারা আল্লাহকে ভয় করে তাদের হাতে মানুষের জীবন, সম্পদ ও ইজ্জত সম্পূর্ণ নিরাপদ থাকে।
তিনি আরও বলেন, সমাজে অনাচার ও চাঁদাবাজি যারা করবে, তাদের বিরুদ্ধে আমরা চুপ থাকব না। এই জন্যই আমরা রাজনৈতিক কর্মকাণ্ড করি। সব দল ও ধর্মের মানুষদের একত্রিত হয়ে দেশকে এগিয়ে নিতে হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।