কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা ভোরবেলা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে তার সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দেওয়া সেই বার্তায় তিনি দেশবাসী ও সব স্তরের সমর্থকদের অনুরোধ করেন— তাকে নিয়ে যেখানে সমালোচনা বা মিডিয়া ট্রায়াল হয়, সেখানে গিয়ে যেন কেউ খারাপ কথার জবাবে খারাপ ভাষা ব্যবহার না করেন।
পোস্টে তিনি লেখেন, প্রিয় দেশবাসী ও আমার সকল সমর্থক, আমাকে নিয়ে কোথাও কটু কথা বলা হলে আপনারা তার প্রতিক্রিয়ায় অসৌজন্যমূলক ভাষা ব্যবহার করে কোনো নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবেন না।
তিনি আরও বলেন, কেউ চাইলে ভদ্রভাবে বিষয়টি বুঝিয়ে বলতে পারেন অথবা নীরব থেকে এড়িয়ে যেতে পারেন। তবে কোনো পরিস্থিতিতেই তার পক্ষে গিয়ে কাউকে কটু কথা না বলার আহ্বান জানান তিনি।
আমির হামজা উল্লেখ করেন, একজন মুমিনের কথা অন্য মুমিনের জন্য নিরাপদ থাকা উচিত— এটিই হওয়া উচিত আমাদের প্রত্যাশা।
নিজের বিরুদ্ধে সমালোচনার প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে আল্লাহই তার জন্য যথেষ্ট। এসব সমালোচনায় তিনি বিচলিত নন এবং তার বিশ্বাস, শেষ পর্যন্ত সত্যই বিজয়ী হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।