বাগেরহাট কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৫৪ হাজার ৪০০ টাকার গাঁজাসহ এক মাদক কারবারি আটক হয়েছে।
বুধবার ২৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাত ১টায় কোস্ট গার্ড স্টেশন রূপসা খুলনার রূপসা থানাধীন আলাইপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন তল্লাশি চালিয়ে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা সহ একজন মাদক কারবারিকে আটক করা হয়। জব্দকৃত আলামত এবং আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন আরও বলেন, “মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।