দোহার উপজেলার জয়পাড়া বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। ২৪ই ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঈদুল ইসলাম।
অভিযানকালে বাজারের বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও অন্যান্য প্রাসঙ্গিক বিধি লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাসফিক শিবগাত উল্লাহ এবং দোহার থানা অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক।
প্রশাসন সূত্রে জানা গেছে, বাজারে শৃঙ্খলা বজায় রাখা ও ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে এ অভিযানের ফলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।