বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ পাচ্ছেন ৯ জন। ২৩ই ফেব্রুয়ারি সোমবার বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করবেন।
পুরস্কারপ্রাপ্তরা হলেন:
কবিতায়: মোহন রায়হান
কথাসাহিত্যে: নাসিমা আনিস
প্রবন্ধ/গদ্যে: সৈয়দ আজিজুল হক
শিশুসাহিত্যে: হাসান হাফিজ
অনুবাদে: আলী আহমদ
গবেষণায়: মুস্তাফা মজিদ ও ইসরাইল খান
বিজ্ঞানে: ফারসীম মান্নান মোহাম্মদী ও মুক্তিযুদ্ধ মঈদুল হাসান
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ‘প্রস্তাবক কমিটি’-এর প্রস্তাবনা এবং ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি’-এর সিদ্ধান্তক্রমে বাংলা একাডেমি নির্বাহী পরিষদ অনুমোদন করেছে।
প্রতি বছর মাসব্যাপী আয়োজিত অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে রীতি অনুযায়ী প্রধানমন্ত্রী এই পুরস্কার দেন। তবে এবারে ত্রয়োদশ সংসদ নির্বাচনের কারণে ফেব্রুয়ারির প্রথম দিন থেকে বইমেলা শুরু হয়নি। আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী পুরস্কার প্রদান করবেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।