ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর দফতরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতিকে স্বাগত জানিয়েছে চীন। রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় চীন সব রকম সহযোগিতা অব্যাহত রাখবে।
এর আগে রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎকালে ইয়াও ওয়েন গণমাধ্যমকে বলেছেন, তিস্তা প্রকল্প বাস্তবায়ন নিয়ে তিনি আশাবাদী। তবে বাংলাদেশের নতুন সরকারের ওপর চীনের ইতিবাচক মনোভাবের বিষয়ে স্পষ্ট কিছু বলেননি। যুক্তরাষ্ট্রের কোনো হস্তক্ষেপ ঠেকানোর প্রেক্ষাপটে তিনি জানান, চীন এই অঞ্চলের সকল মানুষের উপকারের জন্য কাজ করছে এবং তৃতীয় দেশের হস্তক্ষেপ সমালোচনা করেছেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ-চীন সম্পর্ক এবং রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। রাষ্ট্রদূত জানিয়েছেন, নতুন সরকারের সঙ্গে চীন স্থিতিশীল সরকার পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করতে চায়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।