রাজধানীর যাত্রাবাড়ী এলাকার মীর হাজারীবাগ ঘণ্টিঘর এলাকায় বাস ও লেগুনার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি রোববার সকালে ঘটে।
২২ ই ফেব্রুয়ারি রবিবার স্থানীয়রা ও পথচারীরা গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
নিহতদের একজন হলেন আজিজুল ইসলাম (৪৫)। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি, তার বয়স আনুমানিক ৫৫ বছর।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক জানিয়েছেন, যাত্রাবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।