ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ অথবা এর দুই-একদিন আগে বসতে পারে বলে জানিয়েছেন সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ। শনিবার রাতে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, অধিবেশনের শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া অন্তবর্তীকালীন সরকারের সময় জারি করা অধ্যাদেশসমূহ উপস্থাপন করা হবে এবং শোক প্রস্তাবও তোলা হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদে ইতোমধ্যে সংসদ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন শফিকুর রহমান।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।