জনপ্রিয় আলেম ও আলোচক, আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ রমজানে অনলাইনে কুরআন শেখানোর উদ্যোগ নিয়েছেন। মঙ্গলবার তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে এ ঘোষণা দেন।
শায়খ আহমাদুল্লাহ জানান, “এই রমাদানে ঘরে বসে অনলাইনে কুরআন শেখার জন্য আমরা একটি দারুণ উদ্যোগ হাতে নিয়েছি।”
“সহজ সূত্রে কুরআন শিখি” শিরোনামে ২৭ পর্বের একটি রেকর্ডেড ভিডিও কোর্স ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে। কোর্সের শিক্ষক হিসেবে থাকবেন মসজিদে নববির প্রাক্তন শিক্ষক উস্তায মোহাম্মদ হুসাইন মাদানী, যিনি হাফস আন আছেম ও তাজবীদে সনদপ্রাপ্ত।
এই কোর্সে আরবি বর্ণমালার পরিচয় থেকে শুরু করে শুদ্ধভাবে কুরআন পড়ার সব বিষয় অন্তর্ভুক্ত থাকবে। প্রতিটি পর্বের শেষে থাকবে সংশ্লিষ্ট পর্বের ওপর বিশেষ অনুশীলন, যার মাধ্যমে শিক্ষার্থী নিজে নিজেই প্রতিদিনের পাঠ যাচাই করতে পারবেন।
প্রতিদিন তারাবীহের পর একটি করে ভিডিও আপলোড করা হবে, ফলে ২৭ রমাদানে ২৭টি ভিডিও পাবেন। প্রতিদিন একটি করে পর্ব আত্মস্থ করলে ২৭ রমাদানে শুদ্ধভাবে কুরআন পড়া শিখে ফেলা সম্ভব হবে, ইনশাআল্লাহ।
যারা এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।