মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে তরুণ সমাজকে রক্ষা করতে সামাজিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন মোঃ রুবেল তালুকদার। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নবাবগঞ্জ উপজেলা শাখার তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি।
নিজের জন্মদিন উপলক্ষে ব্যতিক্রমী এক আয়োজনের মাধ্যমে স্থানীয় তরুণদের নিয়ে আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেন তিনি। অনুষ্ঠানে মাদকের কুফল, সামাজিক অবক্ষয় এবং তরুণদের নৈতিক ও শিক্ষাগত ক্ষতির বিষয় তুলে ধরা হয়।
রুবেল তালুকদার বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তরুণদের সঠিক দিকনির্দেশনা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলে মাদকের ভয়াবহতা থেকে অনেকটাই রক্ষা পাওয়া সম্ভব।”
তিনি আরও জানান, ভবিষ্যতেও খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা এবং শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে তরুণদের সচেতন ও সম্পৃক্ত রাখতে ধারাবাহিক উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা তরুণদের মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।