ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হওয়ার পর ফলাফল কখন প্রকাশ হবে, তা নিয়ে আলোচনা চলছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, এবার প্রথমবারের মতো সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। ফলে ভোট গণনা ও ফল প্রকাশে আগের তুলনায় বেশি সময় লাগতে পারে।
ইসির আশা, ভোটগ্রহণ শেষ হওয়ার পরদিন শুক্রবার সকালে প্রাথমিক ফলাফল জানানো সম্ভব হবে।
তবে সাবেক নির্বাচন ও প্রশাসনিক কর্মকর্তাদের মতে, সব আসনের পূর্ণাঙ্গ ফল জানতে শুক্রবার বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
এবার সংসদ ও গণভোট একসঙ্গে হওয়ায় দুটি ব্যালট পেপার গণনা করতে হবে। পাশাপাশি পোস্টাল ব্যালটও গণনা করা হবে।
প্রথমে কেন্দ্রভিত্তিক ফল ঘোষণা করা হবে। এরপর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আসনভিত্তিক একীভূত ফল প্রকাশ করা হবে। সবশেষে নির্বাচন কমিশন সচিবালয়ে স্থাপিত ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে চূড়ান্ত ঘোষণা আসবে।
গত ২৩ জানুয়ারি ইসি সচিব আখতার আহমেদ জানান, এবারের ভোট গণনায় বেশি সময় লাগবে।
উল্লেখ্য, ১৯৭৭ সালের প্রথম গণভোটের ফল ঘোষণা করতে ৩০ ঘণ্টা সময় লেগেছিল। এবার সংসদ ও গণভোট একসঙ্গে হওয়ায় কাজ আরও বড়। বর্তমানে ভোটার সংখ্যা প্রায় ১৩ কোটি এবং সারা দেশে ৪২ হাজার ৭৬১টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।