মাকসুমুল মুকিম (ঢাকা দোহার-নবাবগঞ্জ) আগামী ২২ জুন ঢাকার দোহার প্রেসক্লাব নির্বাচন-২০২১ উপলক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বুধবার বিকেলে প্রেসক্লাবের সদস্যদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ দেন আহ্বায়ক কমিটি। সভাপতি পদপ্রার্থী কামরুল হাসান (দোয়াত কলম) একই পদে মাহবুবুর রহমান টিপু ( চেয়ার) ও সাধারন সম্পাদক পদপ্রার্থী মো আতাউর রহমান সানী ( টেলিভিশন) একই পদে মো.শাহজাহান (টেলিফোন) প্রতীক পেয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন দোহার প্রেসক্লাবের আহ্বায়ক তারেক রাজীব, যুগ্ম-আহ্বায়ক আবু নাঈম মোহাম্মদ তাইমিয়া, সিনিয়র সাংবাদিক অলি আহম্মদ, গণকণ্ঠের প্রতিনিধি ও সাপ্তাহিক নববাংলা’র নির্বাহী সম্পাদক কাজী জোবায়ের আহমেদ, দৈনিক খবরের আলো’প্রতিনিধি আয়ান মাহমুদ, দৈনিক বাংলাদেশের খবরের প্রতিনিধি শেখ জোবায়ের, দৈনিক আলোকিত সময়ের প্রতিনিধি সুজন হোসেন, কেটিভি’র প্রতিনিধি ও সাপ্তাহিক জাগ্রত জনতার স্টাফ রিপোর্টার মো.কামাল হোসেন, সাপ্তাহিক নববাংলা’র স্টাফ রিপোর্টার মো.কামরুল ইসলাম, দৈনিক সকালের সময়ের প্রতিনিধি মো.আল আমিন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।