আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা–১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাকের শেষ জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ ফেব্রুয়ারি বিকেলে সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ মাঠে এ জনসভার আয়োজন করা হয়। এতে বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
জনসভাস্থলে বিএনপি ও সহযোগী সংগঠনের স্লোগান, ব্যানার ও ফেস্টুনে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
সভায় সভাপতিত্ব করেন খন্দকার আবু আশফাক। তিনি বলেন, “এই নির্বাচন শুধু ভোট দেওয়ার বিষয় নয়, এটি মানুষের অধিকার ফিরিয়ে আনার সংগ্রাম। ঢাকা–১ আসনের মানুষ পরিবর্তন, ন্যায়বিচার ও সুশাসন চায়।”
তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হলে দোহার ও নবাবগঞ্জের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করব।”
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বেনজির আহমেদ টিটু, সহ সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ)। এছাড়া স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।