ঢাকার নবাবগঞ্জের পাঠানকান্দা ও বর্ধনপাড়া এলাকায় সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র জানায়, নবকলি পরিবহনের একটি বাসের সঙ্গে একটি SUZUKI GXR মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার ফলে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতের অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক।
ঘটনার পর এলাকাজুড়ে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে। তাৎক্ষনিক আহতের পরিচয় নিশ্চিত হওয়া যায় নি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।