নবাবগঞ্জের ০৭ নং বান্দুরা ইউনিয়নের তৃণমূল নেতাকর্মী ও সমর্থকেরা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার আবু আশফাকের পক্ষে। ৬ই ফেব্রুয়ারি শুক্রবার বিকালে তারা সময়মতো মাঝিকার থেকে মৃধাকান্দা, হাড়িকান্দা হয়ে মহব্বতপুর পর্যন্ত ঘুরে ঘুরে প্রচার করেছেন।
নেতাকর্মীরা জানান, জনগণের কাছে প্রার্থীর উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ন্যায্য প্রতিশ্রুতির বার্তা পৌঁছে দেওয়ার জন্য এ ধরনের সরাসরি প্রচারণা কার্যকরী। সভায় অংশ নেওয়া সাধারণ মানুষও তাদের সমর্থন প্রকাশ করেন।
খন্দকার আবু আশফাক এই প্রচারণাকে প্রার্থীর জনগণের সঙ্গে সরাসরি সংযোগের অংশ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “আমি চাই নির্বাচনের আগে প্রত্যেক ভোটারকে আমাদের পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরতে পারি।”
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।