দোহার পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কমিশনার ফরহাদ হোসেন বেপারী জামায়াতে আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন
দোহার পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কমিশনার ফরহাদ হোসেন বেপারী আনুষ্ঠানিকভাবে ৫ই ফেব্রুয়ারি বৃধবার সন্ধ্যায় জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। এ বিষয়ে স্থানীয় দলীয় সূত্রে জানা যায়, সম্প্রতি অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে তিনি দলীয় কার্যক্রমে অংশগ্রহণ শুরু করেছেন।
স্থানীয় নেতারা জানান, ফরহাদ হোসেন বেপারীর এই যোগদান দলের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে এবং আগামী সময়ে এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার অভিজ্ঞতা কাজে লাগবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।