ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাক নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন নবাবগঞ্জ উপজেলা যুবদল নেতা রহমাত উল্লাহ আহমেদ শাকিল।
আগামী ১২ ফেব্রুয়ারি শনিবার দিনব্যাপী দোহার ও নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারণাকালে তিনি দলীয় প্রতীক ধানের শীষে ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি ‘করবো কাজ, করবো দেশ’ এবং ‘সবার আগে বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রচারণাকালে খন্দকার আবু আশফাক বলেন, জনগণের ভোট ও সমর্থন পেলে তিনি এলাকার উন্নয়ন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবেন। তিনি দোহার-নবাবগঞ্জবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেন।
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এ সময় উপস্থিত থেকে প্রচারণায় অংশ নেন। পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশে প্রচারণা কার্যক্রম পরিচালিত হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।