দোহার ও নবাবগঞ্জের প্রবাসী বিএনপি সমর্থকবৃন্দ আগামী ৬ ফেব্রুয়ারি, শুক্রবার সমসাবাদ গান্ধীর মাঠে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছেন। খেলায় অংশগ্রহণ ও উপস্থিতির জন্য সকল ফুটবলপ্রেমী ও স্থানীয় মানুষের জন্য উন্মুক্ত আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব খন্দকার আবু আশফাক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) এবং ঢাকা জেলা বিএনপি সভাপতি। উদ্বোধক হিসেবে থাকবেন জনাব আবু শফিক খন্দকার মাসুদ, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আবদুল্লাহ মোল্লা (লন্ডন প্রবাসী), জনাব মোঃ জুলহাস মোল্লা (সৌদি প্রবাসী) এবং জনাব মিরাজ হোসেন শ্যামল (পর্তুগাল প্রবাসী)।
পরিচালনায় থাকবেন জনাব মোঃ আনোয়ার হোসেন আনু, নবাবগঞ্জ ফুটবল একাডেমির সহ-সভাপতি। সঞ্চালনায় দায়িত্ব পালন করবেন জনাব অনিক ইসলাম, স্পেন প্রবাসী। অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন জনাব শহিদুল ইসলাম, জার্মান প্রবাসী।
উক্ত প্রীতি ফুটবল ম্যাচটি দোহার-নবাবগঞ্জের প্রবাসী ও স্থানীয়দের মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্ব বৃদ্ধির জন্য আয়োজন করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।