সাতক্ষীরায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের মাসজিদে কুবা কমপ্লেক্সে আয়োজিত এ ক্যাম্পের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার।
এ সময় প্রায় ৫শ’ গরিব ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।
মাসজিদে কুবা কমপ্লেক্সে মসজিদ কমিটির সভাপতি জি এম নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ফিফা রেফারি ও জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত তৈয়ব হাসান শামসুজ্জামান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. এস জেড আতিক, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, এ ধরনের ফ্রি চিকিৎসা ক্যাম্প গরিব ও অসহায় মানুষের জন্য অত্যন্ত সহায়ক এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।