ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর পুরুলিয়া এলাকায় একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে দোহার থানা পুলিশ।
পুলিশ জানায়, নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। তবে তার পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে মরদেহে আঘাতের কোনো স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে কি না, সে বিষয়ে পুলিশ বিস্তারিত জানায়নি। মৃত্যুর কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে দোহার থানা পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।