ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের শোল্লা কাঠপট্টি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার সন্ধ্যায় পরিমল কুমার রায়ের বাড়িতে এই আগুন লাগে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, পরিমল কুমার রায়ের মা পূজার সময় ঘরে একটি বাতি জ্বালিয়ে রেখে বাইরে চলে যান। ধারণা করা হচ্ছে, ওই বাতি থেকেই আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুরো ঘর গ্রাস করে।
আগুন লাগার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঘরের আসবাবপত্র, স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মালামাল পুড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।