আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দোহার উপজেলার বিভিন্ন এলাকায় ২৮ই জানুয়ারি, বুধবার সহকারী কমিশনার ভূমি’র নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ পেট্রোলিং কার্যক্রম পরিচালনা করা হয়।
পেট্রোলিংয়ের মাধ্যমে ভোটকেন্দ্র, সড়ক ও বাজার এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, এই পদক্ষেপ নির্বাচনী পরিবেশকে শান্তিপূর্ণ ও নিরাপদ রাখার উদ্দেশ্যে নেয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনী দোহার ক্যাম্প এবং দোহার থানা পুলিশকে কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার জন্য ধন্যবাদ জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।