নবাবগঞ্জের তেলেংগায় অনুষ্ঠিত এক বিশাল পথসভায় জনতার মাঝেই বক্তব্য রাখেন জননেতা ব্যারিস্টার নজরুল ইসলাম। ২৮ই জানুয়ারি বুধবার সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মানুষ জড়ো হতে থাকে সভাস্থলে। জনসমুদ্রে পরিণত হয় পুরো এলাকা।
পথসভার মঞ্চে উঠে ব্যারিস্টার নজরুল ইসলাম বলেন, “আমি নেতা হতে নয়, আপনাদের সহযোদ্ধা হয়ে আপনাদের অধিকার আদায়ে লড়াই করতে এসেছি।” তাঁর বক্তব্যে বারবার উঠে আসে জনগণের অধিকার, ন্যায়বিচার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের প্রসঙ্গ।
তিনি আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় সাধারণ মানুষের কথা বলার অধিকার সংকুচিত হয়ে আসছে। এই পরিস্থিতিতে রাজপথই হচ্ছে জনগণের শক্তি প্রকাশের একমাত্র জায়গা।
পথসভা চলাকালে উপস্থিত জনতার স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো তেলেংগা এলাকা। তরুণদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বক্তৃতা শেষে ব্যারিস্টার নজরুল ইসলাম জনতার ভিড়ের মধ্যেই নেমে এসে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তেলেংগার এই পথসভা আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।