ঢাকার দোহার উপজেলার বিভিন্ন এলাকায় মঙ্গলবার খন্দকার আবু আশফাকের গণসংযোগ ও নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই কর্মসূচিতে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে তাঁদের মতামত শোনেন এবং নির্বাচনী বার্তা তুলে ধরেন।
গণসংযোগের অংশ হিসেবে দোহার উপজেলা কুসুমহাটি ইউনিয়নের আওলিয়াবাদ কাচারিঘাট গ্রাম, কার্তিকপুর গ্রাম, বাংলাবাজার গ্রাম ও শিলাকোঠা গ্রামে বিভিন্ন স্থানে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
এছাড়া নয়াবাড়ী ইউনিয়নের আন্তাবাহ্রা গ্রাম এবং নয়াবাড়ী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকাতেও ধারাবাহিকভাবে পথসভা আয়োজন করা হয়।
পথসভাগুলোতে স্থানীয় নেতাকর্মী ও ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের গণসংযোগ কার্যক্রম আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।