ফতুল্লা মডেল থানা পুলিশ বিশেষ অভিযানে ৬৫০ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য FAIRDYL, একটি মিনি পিকআপসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নানের নির্দেশনায় এসআই (নিঃ) জহিরুল ইসলাম ও এসআই (নিঃ) মিলন ফকির সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) ভোর আনুমানিক ৫টা ১০ মিনিটে ফতুল্লা থানাধীন নিউ চাষাড়া এলাকার ইসদাইর বাজার সংলগ্ন বিবির বাজার রোডে রানার সুতার মিলের সামনে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে একটি মিনি পিকআপ তল্লাশি করে ৬৫০ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য FAIRDYL উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১) মোঃ মতিন মনির (৪৮), পিতা: মৃত হাকিম, স্ত্রী: শাহানারা বেগম। স্থায়ী ঠিকানা: ইন্দুরকান্দি হাসপাতালের পাশে, থানা: ইন্দুরকান্দি, জেলা: পিরোজপুর। বর্তমান ঠিকানা: কুড়ের ঘাট খেয়াঘাটের পাশে, ঢাকা।
২) মোঃ শমসের আলী (৩২), পিতা: মৃত আসাদুল মিয়া, মাতা: শাহানারা বেগম। ঠিকানা: হাসান নগর বাবলা হাট চৌরাস্তা, থানা: কামরাঙ্গীরচর, ঢাকা।
পরে তাদের হেফাজত থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ (রেজি: ঢাকা মেট্রো-ন-১২-০৮৫৫) জব্দ করা হয়।
এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।