ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ঢাকা-১ (দোহার–নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, হাতপাখা প্রতীকের হাফেজ মাওলানা নুরুল ইসলাম-এর উপস্থিতিতে দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের পালামগঞ্জ বাজারে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি ’২৬) আয়োজিত এই গণসংযোগে স্থানীয় ব্যবসায়ী, সাধারণ ভোটার ও দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় হাতপাখা প্রতীকের প্রতি মানুষের ব্যাপক সাড়া প্রার্থী ও সমর্থকদের অনুপ্রাণিত করে।
গণসংযোগকালে প্রার্থী হাফেজ মাওলানা নুরুল ইসলাম বলেন, “হাতপাখা প্রতীকের প্রতি মানুষের ভালোবাসা ও সমর্থন আমাদের সাহস জোগাচ্ছে। ইনশাআল্লাহ, দোহার–নবাবগঞ্জে ইসলামপন্থী প্রার্থী বিজয়ের মালা পরবে।”
তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ভোটারদের সারাদিন ইসলামের পক্ষে হাতপাখা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর একটি আদর্শভিত্তিক ও জনসম্পৃক্ত গণসংযোগ দেখতে পেয়ে তারা আশাবাদী।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।