ঢাকার নবাবগঞ্জে চলমান শৈত্যপ্রবাহে দুর্গত ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এর ধারাবাহিকতায় ২৩ জানুয়ারি শুক্রবার ঢাকা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সহযোগিতায় নবাবগঞ্জ উপজেলা রেড ক্রিসেন্ট দলের উদ্যোগে দক্ষিণ হরিষকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আজমল হক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সাধারণ), ঢাকা বিভাগ এবং চেয়ারম্যান, ঢাকা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি। সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হওয়া এই অনুষ্ঠানটি নবাবগঞ্জ, ঢাকা-১৩২০ তে ৬২ নং দক্ষিণ হরিষকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির এ ধরনের মানবিক উদ্যোগ শীতের তীব্রতায় অসহায়, দরিদ্র ও শীতবস্ত্রহীন মানুষের জন্য অত্যন্ত প্রশংসনীয়। দেশের বিভিন্ন স্থানে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে হাজার হাজার কম্বল বিতরণের অংশ হিসেবে এই আয়োজন করা হয়েছে, যাতে শীতের কষ্ট কিছুটা লাঘব হয়।
অনুষ্ঠানে স্থানীয় রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক, উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। উপকারভোগীরা কম্বল পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা জানান।
নবাবগঞ্জ উপজেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে মোট ২৫০টি কম্বল বিতরণ করা হয়। রেড ক্রিসেন্টের এই মানবিক কার্যক্রম মানুষের দুর্দশার সময় সেবা ও সহায়তার প্রতিশ্রুতিরই প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।