দোহারে আসন্ন জাতীয় নির্বাচনে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করার লক্ষ্যে গণসংযোগ কর্মসূচি পালন করেছে আপ বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ।
বৃহস্পতিবার ২২ই জানুয়ারি দিনব্যাপী দোহার উপজেলার জয়পাড়া, মেঘুলা ও ফুলতলা বাজার এলাকায় এই গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সাধারণ মানুষের মাঝে সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয় এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করা হয়।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা-১ (দোহার–নবাবগঞ্জ) আসনের কৃতি সন্তান, আপ বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ জসিম উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন আপ বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ম প্রধান সংগঠক আবরার হামীম ও মোঃ আহছান উল্লাহ, কেন্দ্রীয় কমিটির সদস্য এবং নারী উদ্যোক্তা উইং ‘শী হাব বাংলাদেশ’-এর প্রধান সমন্বয়কারী মাসুমা বিল্লাহ (সাবিহা তানজিম), ঢাকা জেলা দক্ষিণের সদস্য সচিব আছিফুর রহমান (সজল), যুগ্ম সদস্য সচিব আবিদ হযরত, মোঃ বেলাল হোসাইনসহ দোহার উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, টেকসই গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রীয় সংস্কার অপরিহার্য। এ লক্ষ্যে আসন্ন গণভোটে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে এবং ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে রায় আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।