খুলনা থেকে দুই সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করেছে মোংলা কোস্ট গার্ড। সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ জানুয়ারি ২০২৬, রবিবার সকাল ৭টায় কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে খুলনার বাগমারার চেয়ারম্যান বাড়ি সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্ত্রাসী কার্যক্রমে জড়িত শাকিল আহমেদ (২০) এবং তরিকুল ইসলাম তৌহিদ (২৫) কে আটক করা হয়।
আটককৃতরা হলেন, শাকিল আহমেদ (২০), পিতা: মো: সাইদ শেখ ও এসএম তরিকুল ইসলাম তৌহিদ (২৫), পিতা: মো: গোলাম আলী টুকু, গ্রাম: বাগমারা, পোস্ট: খুলনা, থানা: খুলনা, জেলা: খুলনা
আটককৃতদের তথ্যের ভিত্তিতে খুলনার বাগমারার কাঠালতলা মোড়, মিস্ত্রিপাড়া ও টুটপাড়া সংলগ্ন এলাকা থেকে ১টি বিদেশি রিভলভার, ১টি বিদেশি ৭.৬৫ মি.মি. পিস্তল, ৭ রাউন্ড তাজা গোলা, ১টি ম্যাগাজিন এবং ৩৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, আসন্ন জাতীয় ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড অক্লান্ত পরিশ্রম করছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।