সাতক্ষীরার তালা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নাজমুল হাসান রানা (৩৫) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে ঢাকা-গামী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রানা তালা উপজেলার হাজরাকাটি গ্রামের বাসিন্দা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ১ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুর রাজ্জাক সরদারের ছেলে। পেশায় তিনি একজন এনজিও কর্মী ছিলেন এবং যুবদলের একজন সক্রিয় সদস্য ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাইকগাছা থেকে ছেড়ে আসা ঢাকা-গামী লিটন পরিবহন তালা বাজার সংলগ্ন ফায়ার সার্ভিস মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রানা মাথায় গুরুতর আঘাত পান এবং প্রচুর রক্তক্ষরণ হয়।
পরে স্থানীয়রা তাকে দ্রুত তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত লিটন পরিবহনটি আটক রাখা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।