ভোটের কারণে সাময়িকভাবে বন্ধ থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম চলতি মাসেই আবার চালু করবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য জানান।
তিনি বলেন, ভোটার তালিকা ও প্রার্থীদের যাচাই-বাছাইয়ের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বর্তমানে পোস্টাল ব্যালট ছাপানোর কাজ চলছে। এই ছাপার কাজ চলতি মাসের ১৮ জানুয়ারির মধ্যে শেষ হলে, সঙ্গে সঙ্গেই এনআইডি সংশোধনের কার্যক্রম শুরু করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।