ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ–৫ আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুইজন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম এ সিদ্ধান্তের কথা জানান।
সিরাজগঞ্জ জেলা সহকারী নির্বাচন অফিসার মো. মশিউর রহমান জানান, সিরাজগঞ্জ–৫ (বেলকুচি, চৌহালী ও এনায়েতপুর) আসনে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে এর মধ্যে দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
তিনি আরও জানান, ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী গোলাম মওলা খান বাবলুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এছাড়া দলীয় মনোনয়নের স্বাক্ষরে ত্রুটি থাকায় সিপিবি প্রার্থী মো. মতিয়ার রহমান-এর মনোনয়নপত্রও বাতিল ঘোষণা করা হয়।
যাচাই-বাছাই শেষে সিরাজগঞ্জ–৫ আসনের অন্যান্য প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আপিল সংক্রান্ত কার্যক্রম নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানান নির্বাচন কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।