রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় মো. শিপন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত শিপন হাজারীবাগের বড় মসজিদ এলাকার বাসিন্দা। তিনি মো. শাহ আলমের ছেলে বলে জানা গেছে।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র শীল জানান, খবর পেয়ে রাতের দিকে ঝাউচর সিয়াম স্কুলের গলি এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, দুর্বৃত্তরা শিপনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত এবং হত্যার কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।