রাজধানীর গুলিস্তানের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ১০টি ইউনিট কাজ করছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টা ২৮ মিনিটে গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকার খদ্দর মার্কেটে এই আগুন লাগে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আটতলা ভবনটির ছাদের ওপর থাকা একটি গোডাউনে প্রথম আগুনের সূত্রপাত হয়। শুরুতে সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রাথমিক তদন্ত শুরু করেছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।