ঢাকা-১ (দোহার–নবাবগঞ্জ) আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এমপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মুফতি ফরহাদ হোসাইন।
২৪ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার দিলরুবা ইসলাম কেয়ারের কার্যালয় থেকে তিনি এমপি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচনী প্রধান সমন্বয়কারীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতারা মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে দলীয় কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস তাদের সাংগঠনিক শক্তি ও জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে সক্রিয়ভাবে মাঠে রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।