জামালপুরের মাদারগঞ্জে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় মাদারগঞ্জ পৌর শহরের বালিজুড়ী শাহ মাহমুদ ফাজিল ডিগ্রি মাদরাসা মাঠে এই গায়েবানা জানাযা নামাজ আদায় করা হয়।
ছাত্র-জনতার উদ্যোগে আয়োজিত জানাযায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। জানাযা শেষে প্রয়াত শরিফ ওসমান বিন হাদির আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিশেষ দোয়া করা হয়।
গায়েবানা জানাযায় ইমামতি করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা শেখ সাদিউর রহমান সাদি। দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের সম্পাদক মাওলানা আব্দুল বারী।
জানাযা নামাজের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় হাদির স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুরুল আমিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেস, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফরহাদ হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ সাদিউর রহমান সাদি, উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী লেমন মিয়া, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মুহাম্মদ হামিদুর রহমান, পৌর জামায়াতে ইসলামীর আমির আতিকুর রহমান সেলিম, উপজেলা ইসলামি আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মান্নান, উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব রবিন চৌধুরী, জেলা যুব শক্তির যুগ্ম সদস্য সচিব আরিফুল ইসলাম, সিনিয়র সংগঠক সিয়াম আহমেদ, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি রমজান আলী এবং উপজেলা ছাত্র শক্তির নেতা রকি রায়হান।
বক্তারা বলেন, একজন প্রতিশ্রুতিশীল তরুণ মুখপাত্রকে গুলি করে হত্যা করা একটি ন্যাক্কারজনক ও হৃদয়বিদারক ঘটনা। তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে যেন আর কোনো তরুণ এ ধরনের সহিংসতার শিকার না হয়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান বিন হাদি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গত ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় তিনি ইন্তেকাল করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।