মোঃ আল আমিন হোসাইন, ( ঢাকা দোহার - নবাবগঞ্জ) ঢাকার দোহার উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
৮মে মঙ্গলবার বিকেলে উপজেলার নূরপুর মাঠে এ খেলা টি অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় দোহার পৌরসভা ফুটবল দল ও কুসুমহাটি ইউনিয়ন পরিষদ অংশগ্রহণ করে।
খেলার প্রথমার্ধে কোন দলই গোলের দেখা না পেলেও খেলার দ্বিতীয়ার্ধের শেষ মুহুর্তে কুসুমহাটি ইউনিয়নের ২৩ নম্বার জার্সি পরিহিত সুবোধ রাজবংশীর গোলে দোহার পৌরসভা ফুটবল দলকে খেলায় ১-০ হারিয়ে কুসুমহাটি ইউনিয়ন খেলা জয় লাভ করে।
দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল, দোহার পৌরসভার নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান, সুতারপাড়া ইউনিয়ন চেয়ারম্যান সুরুজ বেপারী, সাবেক ছাত্রনেতা সুরুজ আলম সুরুজ, কুসুমহাটি ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ, নয়াবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান, রাইপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর ইসলাম, রাইপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একলাল উদ্দিন আহমেদ, আবুল বাশার, মো. কফিল উদ্দিন, মো. শহীদ, হুমায়ুন আহমেদ, ইছহাক হোসেন, সঞ্জয় বিশ্বাস, ইমদাদুল হক চাঁন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।