বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। সেদিন সকাল ১১টার পর তাঁকে বহনকারী বিমান ঢাকায় পৌঁছাবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার। তিনি এই তথ্য বিবিসি বাংলাকে নিশ্চিত করেন।
আব্দুস সাত্তার জানান, তারেক রহমান লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসবেন। এ সময় তাঁর সঙ্গে থাকবেন তাঁর মেয়ে জাইমা রহমান।
এর আগে গত ১২ ডিসেম্বর রাতে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান বাংলাদেশে ফিরবেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।