ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া এলাকায় নানাবাড়িতে বেড়াতে এসে নির্মাণাধীন ভবনের সিঁড়ি থেকে পড়ে সুমাইয়া আক্তার (১০) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। সুমাইয়া গাজীরটেক এলাকার প্রবাসী মো. আকরামের মেঝো মেয়ে।
পারিবারিক সূত্র জানায়, কয়েক দিন আগে সুমাইয়া নানাবাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার দুপুরে বাড়িতে থাকা নির্মাণাধীন ভবনে খেলতে গিয়ে তিনতলা সিঁড়ি থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে নানাবাড়ির লোকজন তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
শিশুটির মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয়রা জানান, সুমাইয়ার বাবা ১২ই ডিসেম্বর সকাল ১০টার ফ্লাইটে দেশে ফিরবেন। এরপর বাদ জুম্মা জানাজা শেষে গাজীরটেক কবরস্থানে তাকে দাফন করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।