কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—সুন্দরবনের কয়রা নদীর নাগজোড়া খাল এলাকায় দুলাভাই ডাকাত বাহিনীর সদস্যরা অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কয়রা ৭ ডিসেম্বর রাত ৮টায় সেখানে একটি বিশেষ অভিযান চালায়।
অভিযানের সময় ওই এলাকা থেকে একটি একনলা বন্দুক, এক রাউন্ড তাজা কার্তুজ এবং এক রাউন্ড খালি কার্তুজ উদ্ধার করা হয়। একই সঙ্গে দুলাভাই বাহিনীর হাতে জিম্মি থাকা চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেরা হলেন—
১) হান্নান সরদার (৪০), পিতা: ইউছুফ সরদার, গ্রাম: মহেশ্বরীপুর, কয়রা
২) মহিনুল ইসলাম (২৬), পিতা: রউফ গাজী, গ্রাম: তেতুলতলা চর, কয়রা
৩) নিশি কান্ত (৪০), পিতা: প্রভাশ মিস্ত্রি, গ্রাম: নলিয়ান, দাকোপ
৪) ইয়াকুব শানা (৫০), পিতা: মোবারক শানা, গ্রাম: নলিয়ান, দাকোপ
কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে ডাকাত দল পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া জেলেদের পরিবারে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং জব্দ অস্ত্র-গোলাবারুদের বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলছে।
অন্যদিকে, গোপন তথ্যের ভিত্তিতে আজ ৮ ডিসেম্বর সোমবার রাত ২টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা কয়রা নদীর ময়দাপেশা খাল এলাকায় আরেকটি অভিযান চালায়। অভিযানে ৭২ কেজি হরিণের মাংস, ২টি হরিণের মাথা, ৩০০ মিটার শিকারি ফাঁদসহ চারজন হরিণ শিকারিকে আটক করা হয়। আটককৃতরা হলেন—
১) মো. জামাল শেখ (৩০), পিতা: মহিউদ্দিন শেখ, মহেশ্বরীপুর
২) আইয়ুব আলী শেখ (৪৫), পিতা: মৃত আজিজ শেখ, মহেশ্বরীপুর
৩) সোলেমান শেখ (৪৫), পিতা: মৃত মনিরউদ্দিন শেখ, মহেশ্বরীপুর
৪) সবুর গাজী (৫০), পিতা: মোরশেদ গাজী, মহেশ্বরীপুর
জব্দ হওয়া মাংস, হরিণের মাথা, শিকারের ফাঁদ এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখা এবং বন্যপ্রাণী রক্ষা করতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।