ঢাকার দোহারে থেকে ৮ই ডিমেস্বর সকাল ১০টার দিকে একটি জরুরি ফোন কল আসে। তারা জানান-৩৬ সপ্তাহের এক গর্ভবতী মায়ের অবস্থা ভালো নয়। বিশেষ কিছু জটিলতার কারণে জরুরি সিজার করতে হবে। নরমাল ডেলিভারির জন্য অনেক চেষ্টা করা হয়েছিল এবং একদিন পর্যবেক্ষণেও রাখা হয়েছিল, কিন্তু ফল হয়নি। পরিবারটি আর্থিকভাবে খুব দুর্বল, তাই তারা আমাদের সহযোগিতা চান।
সকাল ১০টার মধ্যেই জয়পাড়া রক্তদাতা সংগঠনের একটি প্রতিনিধি দল রোগীর পরিবারের সঙ্গে দেখা করে কথা বলেন। তারা জানান, তাদের বাড়ি সদর দিয়ারা ইউনিয়নে। গতকালই দোহারে এসেছেন, তাও আবার গ্রামের বাড়ি থেকে ঋণ নিয়ে। পেশা—কৃষি ও মাছ ধরা। তিন বছরের একটি মেয়ে আছে। বুঝতে পারা যায়, পরিবারটি চরম সংকটে আছে।
গতকাল দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে দেখা যায়—গর্ভের শিশুর হার্টবিট অনেক বেশি। তাই দ্রুত ঢাকায় রেফার করা হয়। জয়পাড়া রক্তদাতা সংগঠন তাদের সাহস দেয় এবং সব ধরনের সহযোগিতা করে। ঢাকায় একদিন অবজারভেশনে রাখার পর অবস্থা ভালো হলে আজ আবার দোহারে ফিরে আসে তারা।
আজ সকালে আল্লাহর রহমত, চিকিৎসকদের পরিশ্রম এবং স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতার ফলে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদে জন্ম হয় একটি ফুটফুটে ছেলে শিশুর। মা ও নবজাতক দু’জনই সম্পূর্ণ সুস্থ আছেন।
দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
শুরু থেকে শেষ পর্যন্ত জয়পাড়া রক্তদাতা সংগঠন পরিবারটির পাশে ছিল। একটি পরিবারের মুখে হাসি ফোটাতে পারা—এ আমাদের জন্য বড় প্রাপ্তি। দুইটি জীবন রক্ষা করতে পেরেছি, আল্লাহর কাছে এর জন্য লাখো শুকরিয়া।
বিশেষ ধন্যবাদ জয়পাড়া রক্তদাতা সংগঠনের দায়িত্ববান ও সক্রিয় সদস্য বিন্দুকে, যিনি রোগীর অভিভাবকের দায়িত্ব নিয়ে পুরো কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করেছেন।
জয় হোক মানবতার, জয় হোক রক্তদাতার
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।