মানিকগঞ্জের কালিগঙ্গা নদীতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে সদর উপজেলার গিলন্ড গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মৃত শিশু দুজন হলো— আজগর আলীর ছেলে জুনায়েদ ও আকবর আলীর ছেলে জামিল, যারা আপন চাচাতো ভাই এবং দুজনেরই বয়স আড়াই বছর। জুনায়েদের বাবা আজগর আলী ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন, আর জামিলের বাবা আকবর আলী ঢাকার একটি পানের দোকানে কাজ করেন।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে শিশু দুটি দাদির সাথে নদীর পাড়ের খেলার মাঠের পাশের বাড়ি থেকে দুধ আনতে যায়। এক সময়ে তাদের খুঁজতে গিয়ে নদী থেকে উদ্ধার করা হয়। পরে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
মানিকগঞ্জ সদর থানার ওসি মো. কামাল হোসেন নিশ্চিত করেছেন, লাশ দুটি পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।